বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

‘৭১ শতাংশ তরুণের মতে গণপিটুনির প্রভাব বাড়ছে’-সানেম জরিপ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৫:১৯ অপরাহ্ন

দেশে সম্প্রতি মব জাস্টিস বা গণপিটুনির ঘটনা ক্রমেই বেড়ে চলেছে এবং এটি তরুণদের দৈনন্দিন জীবনে গভীর প্রভাব ফেলছে—এমনটি মনে করছেন দেশের ৭১ দশমিক ৫ শতাংশ তরুণ। এমন উদ্বেগজনক তথ্য উঠে এসেছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) পরিচালিত সাম্প্রতিক এক জরিপে।

‘ইউথ ইন ট্রানজিশন: ন্যাভিগেটিং জবস, এডুকেশন অ্যান্ড চেঞ্জিং পলিটিক্যাল সিনারিও পোস্ট-জুলাই মুভমেন্ট’ শীর্ষক জরিপে দেশের ১৫ থেকে ৩৫ বছর বয়সী ২ হাজার তরুণ-তরুণীর মতামত নেওয়া হয়। এতে ১৭টি কেস স্টাডিও অন্তর্ভুক্ত ছিল।

মব জাস্টিস বিষয়ে মতামত জানতে চাইলে ১৫ দশমিক ১ শতাংশ তরুণ নিরপেক্ষ অবস্থান নিয়েছেন এবং ১৩ দশমিক ৪ শতাংশ মনে করেন, এই ইস্যু তাদের দৈনন্দিন জীবনে তেমন প্রভাব ফেলছে না।

জরিপে উঠে আসে, সাম্প্রতিক সময়ে আগুন লাগানো, ডাকাতি ও চুরির মতো অপরাধজনিত ঘটনাগুলো নিয়ে ৮০ দশমিক ২ শতাংশ তরুণ উদ্বেগ প্রকাশ করেছেন। ১২ দশমিক ১ শতাংশ নিরপেক্ষ এবং ৭ দশমিক ৭ শতাংশ এসব বিষয়ে উদ্বিগ্ন নন।

ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর সহিংসতা বিষয়ে তরুণদের মতামত ছিল বিভক্ত। ৩৪ দশমিক ৫ শতাংশ মনে করেন, এসব ঘটনা তাদের জীবনে প্রভাব ফেলছে, ২৫ দশমিক ৭ শতাংশ ছিলেন নিরপেক্ষ, আর ৩৯ দশমিক ৯ শতাংশ একমত নন।

নারীবাদ ও উদারপন্থি মতাদর্শের প্রতি সামাজিক প্রতিক্রিয়া একটি উদ্বেগজনক বিষয় হিসেবে দেখছেন ৪৪ দশমিক ২ শতাংশ তরুণ। ৩৫ দশমিক ২ শতাংশ তরুণ এ বিষয়ে নিরপেক্ষ অবস্থান নিয়েছেন।

সরকারি পরীক্ষার সময়সূচি পরিবর্তন বা বিলম্ব নিয়ে উদ্বেগ জানিয়েছেন ৩৭ দশমিক ৪ শতাংশ তরুণ। তবে ৪৫ দশমিক ৫ শতাংশ নিরপেক্ষ ছিলেন।

রাজনৈতিক সহিংসতা ও শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষ নিয়ে ৪৬ দশমিক ৭ শতাংশ তরুণ উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি, রাজনৈতিক পক্ষপাতদুষ্টভাবে গ্রেফতার ও মামলার কারণে দৈনন্দিন জীবনে প্রভাব পড়ছে বলে মনে করেন ৫৬ দশমিক ২ শতাংশ তরুণ।

লিঙ্গভিত্তিক সহিংসতা প্রসঙ্গে ৫৩ দশমিক ৬ শতাংশ তরুণ মনে করেন, এটি তাদের জীবনে প্রভাব ফেলছে। ২৮ দশমিক ২ শতাংশ নিরপেক্ষ এবং ১৮ দশমিক ৩ শতাংশ একমত নন।

জরিপটি পরিচালনা করেন সানেম-এর নির্বাহী পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্থনীতিবিদ ড. সেলিম রায়হান। গবেষণা দলে আরও ছিলেন একরামুল হাসান, শাফা তাসনিম, এশরাত শারমিন, নীলাদ্রি নভিয়া নভেলি এবং মো. রজিব।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর