সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

শেখ হাসিনার সাবেক এপিএস গাজী লিকুর স্ত্রীর জমিসহ ১০ তলা ভবন জব্দের নির্দেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ৬:২৬ অপরাহ্ন
শেখ হাসিনার এপিএস লিকু ও স্ত্রী রহিমা আক্তার

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) গাজী হাফিজুর রহমানের (লিকু) স্ত্রী রহিমা আক্তারের (৪৭) নামে থাকা ঢাকার কেরানীগঞ্জে ১৬ দশমিক ২৫ শতক জমির ওপর নির্মিত ১০ তলা ভবন জব্দ করার আদেশ দিয়েছেন আদালত।  

আজ রোববার দুদকের আবেদনের প্রেক্ষিতে  ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।

দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ এ তথ্য জানান। দুদকের পক্ষে সংস্থাটি সহকারী পরিচালক তদন্তকারী কর্মকর্তা মো. রুহুল হক এই আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামি রহিমা আক্তারের নামে স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক বা ফ্রিজ করার জন্য ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে গত বছরের ১৫ জুলাই আবেদন করা হলে ১৬ জুলাই তা মঞ্জুর হয়। তদন্তের সময় সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায় ক্রোককৃত একটি জমির ওপর আসামির নামে একটি ১০ তলা ভবন রয়েছে, যাতে ২৯টি ফ্ল্যাট রয়েছে। গোপন সূত্রে জানা যায়, তিনি এই ভবনের মালিকানা হস্তান্তরের চেষ্টা করতেছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি রহিমা আক্তারের নামে থাকা জমির ওপর ভবনটি ক্রোক করা আবশ্যক।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর