সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

সাইবার সিকিউরিটি আইনের ৯টি ধারা বাতিল, এক সপ্তাহের মধ্যে নতুন সাইবার আইন কার্যকর: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৫:২০ অপরাহ্ন

আগের সাইবার সিকিউরিটি আইনের ৯টি ধারা বাতিল করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে নতুন সাইবার সিকিউরিটি আইন কার্যকর হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

আজ মঙ্গলবার (৬ মে) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আসিফ নজরুল বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে নতুন সাইবার সিকিউরিটি আইন কার্যকর হবে। নতুন আইনে পুরোনো আইনের ৯টি ধারা বাতিল করা হয়েছে।  এর ফলে আগের সরকারের মনগড়া ৯০ শতাংশ রাজনৈতিক মামলা বাতিল হবে  বলেও জানান তিনি।

নতুন সাইবার সিকিউরিটি আইনে অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, নতুন সাইবার সিকিউরিটি আইনে সর্বোচ্চ শাস্তি ২ বছর। কেউ মিথ্যা মামলা করলে এবং তা প্রমাণ হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার বিধান রাখা হয়েছে।

এসময় উপদেষ্টা পরিষদ সিভিল প্রসিডিউর অ্যাক্টের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বলেও জানান আসিফ নজরুল। তিনি বলেন, এর ফলে এখন মামলা নিষ্পত্তি নিয়ে বছরের পর বছর আদালতে চক্কর কাটতে হবে না, দ্রুত মামলা নিষ্পত্তি হবে।

তিনি আরও বলেন, নারী সংস্কার কমিশনের প্রস্তাব সরকারি সিদ্ধান্ত না। এক্ষেত্রে ভিন্নমত থাকতেই পারে। কিছু ক্ষেত্রে আক্রমণাত্মক বিদ্বেষ প্রকাশ করা হয়েছে। সরকারের যেকোনো সিদ্ধান্তে ভিন্নমত পোষণের ক্ষেত্রে সহনশীলতা ও শালীনতা বজায় রাখতে হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর