সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শিক্ষার্থীদের আবদার মেটাতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি ২০২৬ এর জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬২ জনের মৃত্যু হয়েছে: বিআরটিএ ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ নেপালে বেকারত্ব নিয়ে জেন-জি’দের গণঅসন্তোষ, বালেন শাহের পদত্যাগ দাবি সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতার প্রশংসা করেছে আইএমএফ : আমির খসরু মাহমুদ চৌধুরী বন্যাকবলিত জেলাসমূহের স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বড় আন্দোলনের পথে না যাওয়ার অনুরোধ পরিবেশ উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১ জুন, ২০২৫, ৪:০৭ অপরাহ্ন

সরকারি চাকরি আইন (সংশোধন) অধ্যাদেশ -২০২৫ বাতিলের দাবি নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের উদ্বেগের কথা উপদেষ্টা পরিষদের বৈঠকে জানানো হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এটা একক কোনো উপদেষ্টার সিদ্ধান্ত নয় বলেও জানান তিনি।

আজ রোববার (১ জুন) সচিবালয়ে পরিবেশ উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেন সরকারি চাকরি আইন (সংশোধন) অধ্যাদেশ -২০২৫ বাতিলের দাবীতে আন্দোলন করা সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের সঙ্গে বৈঠক শেষে পরিবেশ উপদেষ্টা এসব জানান। তিনি বলেন, এ বিষয়ে কর্মচারীদের শান্তিপূর্ণ কর্মসূচি করতে হবে। বিষয়টি নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। তাই বড় আন্দোলনে না যাওয়ার অনুরোধ করছি।

এর আগে সকালে বিক্ষোভকারীরা বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে আজ ভূমি, বিদ্যুৎ ও পরিবেশ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবেন তারা। দাবি আদায়ে পরে ভূমি সচিবের সঙ্গে বৈঠকে বসবেন। আগামীকাল স্থানীয় সরকার ও তথ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়ারও কর্মসূচি রয়েছে তাদের।

দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, যেহেতু প্রধান উপদেষ্টা সফর শেষে দেশে ফিরেছেন, সেহেতু আজকের মধ্যেই ইতিবাচক ঘোষণা প্রত্যাশা করছেন তারা। কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, নতুন আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে সহজেই শাস্তি, এমনকি চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর