বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

বেতার শিল্পী আফরোজা নিজামীর পাশে তারেক রহমান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৪:৪৩ অপরাহ্ন

জীবনযুদ্ধে চরম সংকটে থাকা বিজ্ঞাপন তরঙ্গের চেনা কণ্ঠ বেতার শিল্পী আফরোজা নিজামী’র পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নেপথ্য কণ্ঠই যাঁর পেশা’— শীর্ষক একটি প্রতিবেদন সম্প্রতি একটি দৈনিকের অনলাইনে প্রকাশিত হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর দৃষ্টিগোচর হয়।

এরপর তিনি তাৎক্ষণিকভাবে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনকে বেতার শিল্পী আফরোজা নিজামী’র পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

আজ শনিবার ( ১৫ নভেম্বর) সকাল সাড়ে এগারোটায় রাজধানীর শ্যামলীতে পিসি কালচার হাউজিং এলাকায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে আফরোজা নিজামী’র সঙ্গে সাক্ষাৎ করতে যান— ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

মানবিক এই সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এদিকে, আফরোজা নিজামী’র সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন দেশের গুণী এই শিল্পীর হাতে বিশেষ চিকিৎসা সহায়তা তুলে দেন। সাক্ষাৎকালে সংগঠনটির আহবায়ক আতিকুর রহমান রুমন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সহমর্মিতার বার্তা আফরোজা নিজামী’র প্রতি পৌঁছে দেন এবং তাঁর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, রুবেল আমিন ও ফরহাদ আলী সজীব।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, বিএনপি’র রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল,  স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ডা. তৌহিদ আওয়াল, যুগ্ম-সম্পাদক রাজু আহমেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদ ইসলাম কাজল, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ প্রমুখ।

প্রসঙ্গত, নব্বই দশকের জনপ্রিয় বেতারমাধ্যমের বিজ্ঞাপন তরঙ্গের ধারাবাহিক অনুষ্ঠান ও বেতার নাটকে আফরোজা নিজামী’র কণ্ঠ ভেসে আসত। তাঁর সেই কণ্ঠের জাদুতে কেটেছে একটা প্রজন্মের রেডিও শোনা জীবন। বেতারের মাইক্রোফোনের আড়াল থেকে বলা তাঁর কথাই এখন অনেকের শৈশবের স্মৃতি। অসুস্থ আফরোজা নিজামী এখন জীবন যুদ্ধে লড়ে যাচ্ছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর