শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হেরে ধানের শীষের প্রার্থীকে অভিনন্দন জানালেন শিশির মনির বিএনপি সরকার গঠন করলে ইশতেহার বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমিরের কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট গ্রহণে আমরা সন্তুষ্ট: নাহিদ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ইসির কৃতজ্ঞতা, শুক্রবার বিশেষ দোয়ার আহ্বান সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট: জামায়াত আমির বাংলাদেশের নির্বাচন: ফলাফলের পরই পরবর্তী পদক্ষেপ নেবে ভারত নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি কুমিল্লা-৪: বেসরকারিভাবে নির্বাচিত হাসনাত আব্দুল্লাহ রমজানের আগেই ক্ষমতা হস্তান্তর: আসিফ নজরুল

হাসপাতালে ভর্তি চিত্রনায়িকা পরীমনি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৯:৪৩ অপরাহ্ন

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি ছেলেসহ হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১৭ আগস্ট) দুপুরে জানা যায়, ছেলে পূণ্যসহ হাসপাতালে ভর্তি আছেন তিনি। শারীরিকভাবে অসুস্থ থাকায় ছেলেসহ মা পরীমণিকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসক।

জানা গেছে, পরীমনি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। আর ছেলের জ্বর। পরীমনির ঘনিষ্টজন জানান, তীব্র শ্বাসকষ্টের সমস্যায় নির্দিষ্ট সময় পরপর নেবুলাইজ করার পরামর্শ দেন চিকিৎসক। আজ দুপুরে জানা যায়, শ্বাসকষ্টের সমস্যা থেকে আপাতত মুক্ত পরীমনি। তবে এখন তাঁর প্রচণ্ড জ্বর। চিকিৎসকেরা ওষুধপত্র দিয়েছেন। শরীরে ব্যথাও আছে। চিকিৎসকের পরামর্শ, আরও কয়েকটা দিন হাসপাতালে থাকতে হবে।

এদিকে হাসপাতালে যে খুব একটা ভালো নেই, তা ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন পরীমনি। তিনি ফেসবুকে লিখেছেন, ‘এই শহরের একটি বেসরকারি হাসপাতালের আত্মকাহিনি! কত শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক!’ পোস্টের শেষে পরীমনি যুক্ত করেছেন, বিস্তারিত আসছে।

পরীমনি খুব শিগগির ‘গোলাপ’ ছবির শুটিং শুরু করবেন। এর মধ্যে পরিচালকের সঙ্গে কয়েকবার চিত্রনাট্য নিয়ে আলাপ করেছেন। ‘গোলাপ’ সিনেমায় তিনি অভিনয় করবেন নিরবের বিপরীতে। নিরব ও পরীমনি জুটির প্রথম চলচ্চিত্র ‘গোলাপ’–এর পরিচালক সামছুল হুদা। তিনি জানান, রাজনৈতিক থ্রিলার গল্পে ছবিটি নির্মিত হবে।

‘গোলাপ’ ছবি প্রসঙ্গে পরীমনি বলেন, ‘অনেক দিন ধরে এমন গল্পের ছবিতে কাজ করা হয়ে উঠছিল না। এতে আমার চরিত্রের নাম ডানা। গল্পে ডানা নাচবে, প্রেম করবে এমনকি মারামারিও করবে। গল্প শোনার সময় “রুপা” চরিত্রটি আমার পছন্দ হয়েছে। গল্পজুড়ে নানা ধরনের টুইস্ট আছে। আশা করছি, নিরব ও আমাকে দর্শকেরা পছন্দ করবেন।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর