বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কায় ত্রাণ সহায়তা পাঠালো বাংলাদেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

সম্প্রতি শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়ার প্রভাবে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণে এখন পর্যন্ত ৩৩৪ জন নিহত এবং কমপক্ষে ২ শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। এমন মানবিক বিপর্যয়ের মুখে বন্ধুপ্রতিম দেশটির পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ, যা জরুরি ত্রাণসামগ্রী পাঠিয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, বন্যায় ২০ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১ লাখ ২৩ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। শ্রীলঙ্কা সরকার জরুরি অবস্থা জারির পাশাপাশি আন্তর্জাতিক মহলের কাছে সহায়তা চেয়ে আবেদন করেছে। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় কলম্বোর বাংলাদেশ হাইকমিশনকে জরুরি ভিত্তিতে খাদ্য, ঔষধ এবং অন্যান্য ত্রাণসামগ্রী পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করেছিল।

প্রধান উপদেষ্টার নির্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয় ও সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান আজ (৩ ডিসেম্বর) প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে কলম্বোর উদ্দেশ্যে যাত্রা করে। এই দলে বিমান বাহিনীর ১৫ জন ক্রু, সশস্ত্র বাহিনী বিভাগের একজন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি ছিলেন।

প্রায় ১০ টন ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে— তাঁবু, শুকনো খাবার, মশারি, টর্চ লাইট, গামবুট, ভেস্ট, হ্যান্ড গ্লাভস, রেসকিউ হেলমেট এবং বিপুল পরিমাণ ওষুধ। মানবিক সহায়তা প্রদান শেষে বিমানটি একই দিন দেশে ফিরবে।

বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্বাস করে, এই মানবিক সহায়তা শ্রীলঙ্কায় ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমাতে সহায়ক ভূমিকা পালন করবে এবং বৈশ্বিক যেকোনো প্রয়োজনে বাংলাদেশের অঙ্গীকারবদ্ধতা প্রকাশ করবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর