শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন

পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রা উপলক্ষে বেশকিছু নির্দেশনা দিয়েছে ডিএমপি

ডিএমপি জানিয়েছে, আগামী সোমবার ১৪ এপ্রিল বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হবে। আনন্দ ও উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

শনিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়, নববর্ষ উদযাপনের অন্যতম আকর্ষণ আনন্দ শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে শুরু হয়ে শাহবাগ মোড়ে ইউটার্ন-টিএসসি মোড়-শিববাড়ী ক্রসিং-রোমানা ক্রসিং-দোয়েল চত্ত্বর-টিএসসি মোড় হয়ে পুনরায়  চারুকলা বিভাগে গিয়ে শেষ হবে এ আনন্দ শোভাযাত্রা।

আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণে ইচ্ছুক নগরবাসীকে নিম্নবর্ণিত রুট অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো-

১। ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে শাহবাগ মোড় হয়ে ডানে গিয়ে কাঁটাবন ক্রসিং হয়ে নীলক্ষেত মোড় দিয়ে ভিসি বাংলো মোড়ে যোগ দিতে পারবেন।

২। নিউমার্কেট দিয়ে আসা লোকজন নীলক্ষেত হয়ে ভিসি বাংলো মোড়ে সংযুক্ত হতে পারবেন।

৩। পলাশী দিয়ে আসা লোকজন পলাশী হয়ে নীলক্ষেত মোড় থেকে ডানে গিয়ে ভিসি বাংলো মোড়ে যোগদান করতে করবেন।

৪। চাঁনখারপুল ও বকশী বাজার হয়ে আসা লোকজন পলাশী মোড় হয়ে নীলক্ষেত থেকে ডানে মোড় নিয়ে ভিসি বাংলো মোড়ে যোগদান করতে পারবেন।

আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখের এ সার্বজনীন উৎসব উদযাপনে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর