বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতিবাজদের জাতীয় নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বান দুদক চেয়ারম্যানের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৪:০৩ অপরাহ্ন

আগামী জাতীয় নির্বাচনে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে মনোনয়ন না দেওয়ার আহ্বান জানিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আব্দুল মোমেন বলেছেন, প্রতিটি অপরাধ ও দুর্নীতির সঙ্গে রাজনীতির যোগসূত্র থাকে। শীর্ষ পর্যায়ে দুর্নীতি রেখে সামগ্রীকভাবে দেশকে ভালো করা সম্ভব নয়।  

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুদকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র‌্যাক) সাংবাদিকদের এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবদুল মোমেন বলেন, আমরা জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে সৎ লোককে চাই। তাই এলাকার সৎ লোকটিকে যেন মনোনয়ন দেওয়া হয়।

দুদক চেয়ারম্যান বলেন, জাতীয় নির্বাচনে দুর্নীতিগ্রস্ত প্রার্থীদের তথ্য পেলে দুদক প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

তিনি বলেন, দুদক চেয়ারম্যান জানান, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ পলাতক দুর্নীতিবাজদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশসহ বিভিন্ন আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পাচার হওয়া অর্থ দেশে ফেরানো কঠিন হলেও দুদকসহ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো এ বিষয়ে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কর্মশালায় দুদকের মহাপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী, মোতাহার হোসেন ও আব্দুল্লাহ আল জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর