শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৫৫ মামলা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৪:৪৪ অপরাহ্ন

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৫৫৫টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২৬ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২২টি বাস, ১টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৬০টি সিএনজি ও ১৮৮টি মোটরসাইকেলসহ মোট ৩৫৫টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৩টি বাস, ২৮টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ১৬টি মোটরসাইকেলসহ মোট ১১০টি মামলা হয়েছে।

ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯টি বাস, ৪টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ও ১২৬টি মোটরসাইকেলসহ মোট ২৪৭টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ৮টি বাস, ৩টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৫৩টি মোটরসাইকেলসহ মোট ১১৬টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ১৬টি বাস, ৫টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ১০৯টি মোটরসাইকেলসহ মোট ২৩৪টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ২৫টি বাস, ৬টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ৮২টি মোটরসাইকেলসহ মোট ২১৪টি মামলা হয়েছে।

ট্রাফিক-রমনা বিভাগে ১২টি বাস, ১৪টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজি ও ৫৫টি মোটরসাইকেলসহ মোট ১৪৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ৫টি বাস, ৩টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ১৫৫টি মোটরসাইকেলসহ মোট ১৬৭টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৪০৯টি গাড়ি ডাম্পিং ও ২১৬টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর