সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

মুজিবনগর সরকারের সবাই মুক্তিযোদ্ধা হিসেবে বহাল থাকছেন

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৫:০০ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মুজিবনগর সরকারের সবাই মুক্তিযোদ্ধা হিসেবে বহাল থাকছেন ।

আজ বৃহস্পতিবার (১৫ মে) উপদেষ্টা পরিষদের এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদসহ সত্তরের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের -এমএনএ বা এমপিএ বীর মুক্তিযোদ্ধা স্বীকৃতি বহাল রেখে সংশোধিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের খসড়া অধ্যাদেশ হিসেবে অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের এ বৈঠকে উঠছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, মুক্তিযুদ্ধের সহযোগীর সংজ্ঞা পরিবর্তন করায় প্রবাসী সরকার তথা মুজিবনগর সরকারের সবাই মুক্তিযোদ্ধা হিসেবে বহাল থাকবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর