শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

রোজার প্রথম থেকেই সারাদেশে ভেজালবিরোধী অভিযান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:২৪ অপরাহ্ন

আসন্ন রমজানের প্রথম দিন থেকেই ভেজালবিরোধী অভিযান পরিচালনা করবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীতে প্রতিদিন ৩টি এবং জেলা-উপজেলা পর্যায়ে ১টি করে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সংবাদ সম্মেলনে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এ তথ্য জানান।

এ সময় তিনি বলেন, অভিযান পরিচালনার সময় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাথে সমন্বয় করা হবে। খোলা বাজার থেকে ইফতার ও সেহরির ৭৩৭টি নমুনা সংগ্রহ করে বিএসটিআই। এরমধ্যে পরীক্ষা হয়েছে ৫৫৯টি। নিম্নমানের পণ্যে পাওয়া গেছে ৪৭টি। এসব মানহীন পণ্যের তালিকায় আছে প্রাণীজ ঘি, ফ্রুটস ড্রিংক, লবণ, সরিষার তেল, মুড়ি, লাচ্ছা সেমাই, মসলা।

শিল্প উপদেষ্টা জানান, গত চার মাসে ৪৭১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে মামলা হয়েছে ৪২৮টি। কারাদন্ড দেয়া হয় তিনজনকে। সিলগালা করা হয় ২৩টি প্রতিষ্ঠান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর