শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হেরে ধানের শীষের প্রার্থীকে অভিনন্দন জানালেন শিশির মনির বিএনপি সরকার গঠন করলে ইশতেহার বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমিরের কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট গ্রহণে আমরা সন্তুষ্ট: নাহিদ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ইসির কৃতজ্ঞতা, শুক্রবার বিশেষ দোয়ার আহ্বান সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট: জামায়াত আমির বাংলাদেশের নির্বাচন: ফলাফলের পরই পরবর্তী পদক্ষেপ নেবে ভারত নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি কুমিল্লা-৪: বেসরকারিভাবে নির্বাচিত হাসনাত আব্দুল্লাহ রমজানের আগেই ক্ষমতা হস্তান্তর: আসিফ নজরুল

ঝালকাঠি-২ আসনে বিএনপিকে সমর্থন দিল জাতীয় পার্টি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:১১ অপরাহ্ন

আসন্ন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। 

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) জেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনু ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বার্তায় বলা হয়, ঝালকাঠি-২ আসনে লাঙল প্রতীকে জাতীয় পার্টির কোনো প্রার্থী না থাকায় জেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে আসনটিতে স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টোকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সিদ্ধান্ত অনুযায়ী, ঝালকাঠি-২ আসনে জাতীয় পার্টির নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন গণভোটে ‘না’ ভোটের পক্ষে অবস্থান নেবে জাতীয় পার্টি—এ কথাও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, ঝালকাঠি জেলায় মোট দুটি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে ঝালকাঠি-১ এবং ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা নিয়ে ঝালকাঠি-২ আসন গঠিত। ঝালকাঠি-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী মনোনয়ন দাখিল করলেও তা বাতিল হয়। তবে ঝালকাঠি-১ আসনে লাঙল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর