মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে: উপদেষ্টা আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৫:০৫ অপরাহ্ন

জাতীয় পার্টির মধ্য দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

আজ রোববার (৩১ আগস্ট) দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) নুরুল হক নুরকে দেখার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আসিফ বলেন, জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। বিগত অবৈধ সংসদের বৈধতা দেয়াসহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে তারা হচ্ছে সুনির্দিষ্ট ও চিহ্নিত ফ্যাসিবাদী। তাদের মাধ্যমে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের অংশ হিসেবেই নুরের ওপর এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, তাদেরকে কেউ যদি সমর্থন দেয়ার চেষ্টা করে, সরকারের পক্ষ থেকেও আমরা সেটা সমর্থন করি না। একইসঙ্গে জনগণের পক্ষ থেকে ফ্যাসিবাদী বিরোধী দলগুলোও রুখে দাঁড়াবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

নুরের ওপর হামলাকারীদের বিচার হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলের প্রধান নুরের ওপরে যেভাবে হামলা হয়েছে, আওয়ামী লীগের আমলেও এমন হামলা হয়নি। এতে যারাই জড়িত থাকুক না কেন, যেহেতু অন্তর্বর্তী সরকারে দায়িত্বে থাকাকালীন ঘটেছে। এই হামলার সমাধান এই সরকারকে করতে হবে এবং বিচার করতে হবে।

কোনটা মব আর কোনটা রাজনৈতিক কর্মসূচি সেটা আগে বুঝতেও জানতে হবে। একটি নিবন্ধিত দলের কর্মসূচীকে কীভাবে মব বলা হয়—এই প্রশ্নও উপদেষ্টা আসিফ রাখেন।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর