শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করলেন প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৪:৫১ অপরাহ্ন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন-২০২৪ পেশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে বঙ্গভবনে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন প্রস্তুত সংক্রান্ত জাজেস কমিটির সদস্যরা রাষ্ট্রপতির কাছে ‘বার্ষিক প্রতিবেদন ২০২৪’ পেশ করেন।

এ সময় প্রধান বিচারপতির সঙ্গে  বার্ষিক প্রতিবেদন প্রস্তুত সংক্রান্ত জাজেস কমিটির চেয়ারম্যান আপিল বিভাগের  বিচারপতি মো. আশফাকুল ইসলাম, কমিটির সদস্য বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম হাফিজুল আলম, বিচারপতি কাজী জিনাত হক, বিচারপতি মো. বজলুর রহমান এবং  বিচারপতি মো. বশির উল্লাহ উপস্থিত ছিলেন।

সাক্ষাতকালে কমিটির সদস্যরা বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর