সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের শেষ জানাজা সম্পন্ন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৭:৫২ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের দ্বিতীয় ও শেষ জানাজা সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার (১৪ মার্চ) বাদ জুমা রাজধানীর ধানমন্ডির ৬/এ শাহী ঈদগাহ জামে মসজিদে তার জানাজা সম্পন্ন হয়েছে।

জানাজায় ঢাবির শিক্ষক এবং তার শিক্ষার্থী ও পরিবারের সদস্যসহ শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

এর আগে রাজধানীর নর্থ রোডের আরেফিন সিদ্দিকের বাসার পাশের বায়তুল আকসা জামে মসজিদের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এতে অংশ নেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

জানাজা শেষে উপাচার্য জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ও পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তার জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না। তবে, কেন্দ্রীয় জামে মসজিদে বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি সাবেক উপাচার্য হিসেবে তাকে সম্মান জানাতে সব আনুষ্ঠানিকতা করা হবে।

ভিসি হিসেবে অধ্যাপক আরেফিন সিদ্দিকের উত্তরাধিকার ধরে রাখার চেষ্টা করবেন বলেও জানান অধ্যাপক নিয়াজ আহমেদ খান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর