গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মধ্যরাতের কিছু আগে বালা নন্দা শর্মা ঢাকায় এসে পৌঁছান।
এরপর তাকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তঃসরকারি ও কনস্যুলার বিষয়ক) এম ফরহাদ হোসেন। এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে, তার প্রতি শেষশ্রদ্ধা জানাতে আজ ঢাকায় আসবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক।