সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

আলোচিত মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন

একটি গণতান্ত্রিক সরকার চাইবে জনগণকে সর্বোচ্চ সেবা দিতে। কোথাও যদি সমস্যা মনে হয় প্রধানমন্ত্রীর , তিনি নিশ্চয়ই ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকার গঠনের ১৮০ দিন পর মন্ত্রিসভায় পরিবর্তন আসছে কি-না, এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।ডা. জাহেদ বলেছেন, অপশন আছে (মন্ত্রিসভায় পরিবর্তনের)। কিন্তু আমি বলছি না, ১৮০ দিনের মধ্যে হুট করে অনেক কিছু হয়ে যাবে। এই মূল্যায়ন ধারাবাহিকভাবে চলবে… ১৮০ দিন না, দ্বিতীয় তৃতীয় বছর বা যেকোনো সময়।

তিনি আরও বলেন, ১৮০ দিনের পর মন্ত্রিসভার রদবদল গণমাধ্যমেই এসেছে। সরকারের দিক থেকে এ ধরনের কিছু বলা বা ইঙ্গিত করা হয়নি। ১৮০ দিন বা ৩৬৫ দিন, এটা ইস্যু না। প্রধানমন্ত্রী নিশ্চয়ই মন্ত্রণালয়ের পারফরম্যান্স মূল্যায়ন করবেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর