শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

প্রথম চালানে ১,১৯২ কেজি ইলিশ গেলো ভারতে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৬ অপরাহ্ন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ১,১৯২ কেজি ইলিশ মাছ দিয়ে ভারতে  রপ্তানি শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে  ত্রিপুরা রাজ্যের আগরতলায় পাঠানো হয়।

মাছগুলো যশোরের বেনাপোলের প্রতিষ্ঠান মাহতাব এন্ড সন্স রপ্তানি করে। আমদানিকারক ছিলেন আগরতলার পরিতোষ বিশ্বাস। প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে সাড়ে ১২ মার্কিন ডলার, যা প্রায় ১,৫২৫ টাকা। একেকটি ইলিশের ওজন প্রায় এক কেজি।

উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, মাছের তাপমাত্রাসহ অন্যান্য বিষয় পরীক্ষা করে রপ্তানিযোগ্য মনে হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে।

সরকার দুর্গাপূজা উপলক্ষে শর্তসাপেক্ষে বাংলাদেশ থেকে ১,২০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে। মোট ৩৭টি প্রতিষ্ঠান এ অনুমোদন পেয়েছে।

স্থলবন্দরের মাছ রপ্তানিকারক মো. নেছার উদ্দিন ভূইয়া বলেন, ২টি পিকআপে ৫৩টি বক্সে ১,১৯২ কেজি ইলিশ পাঠানো হয়েছে। বিকেলে আরও ইলিশ পাঠানোর কথা রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর