সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। সোমবার বঙ্গভবনে পোস্টাল ব্যালটের মাধ্যমে তিনি পাবনা-৫ সদর আসনের ভোটার হিসেবে ভোট দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন।

রাষ্ট্রপতি এর আগে নিজের নির্বাচনি এলাকা পাবনায় গিয়ে ভোট না দেওয়ার ব্যাখ্যায় বলেছিলেন, ‘আমি যদি বঙ্গভবন থেকে বের হয়ে ওখানে যাই, তাহলে ভোটের দিন আমার ভোটকেন্দ্রসহ পুরো পাবনা জেলাতেই নিরাপত্তাজনিত কারণে প্রভাব পড়বে।’ তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষ ভোটকেন্দ্রে যেতে কিছুটা বিড়ম্বনার মুখে পড়তে পারে। তাই সাধারণ ভোটারদের যেন কোনো অসুবিধা না হয়, সে জন্য আমার এলাকায় গিয়ে ভোট দেওয়া থেকে বিরত থাকাই যুক্তিযুক্ত মনে করেছি।’

আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী নির্বাচনের দিন নিজ এলাকার বাইরে দায়িত্বে থাকেন কিংবা কারাবন্দি ভোটার এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর