বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

৪৭তম বিসিএস পরীক্ষার সময় বৃদ্ধির দাবিতে পিএসসি ঘেরাও, পুলিশের লাঠিচার্জ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৬:২১ অপরাহ্ন

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার জন্য সময় বৃদ্ধি চেয়ে পরীক্ষার্থীদের পিএসসি ঘেরাও কর্মসূচি চলাকালে পুলিশ লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করেছে।

আজ রোববার (০৯ নভেম্বর) সকাল থেকে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন।

আন্দোলনকারীদের মূল দাবি ছিল, লিখিত পরীক্ষার সময়সীমা বৃদ্ধি করা। পূর্ববর্তী বিসিএস পরীক্ষাগুলোতে যেখানে লিখিত প্রস্তুতির জন্য তিন থেকে ছয় মাস সময় দেওয়া হতো, সেখানে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা (যা ২৭ নভেম্বর শুরু হওয়ার কথা) প্রস্তুতির জন্য মাত্র ৪০ দিন সময় দেওয়া হয়েছে, যা তারা বৈষম্যমূলক বলে অভিহিত করেছেন।

পিএসসি প্রতিনিধিরা পরীক্ষার্থীদের গেট ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেও, পরীক্ষার সময় বৃদ্ধির ঘোষণা না আসা পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকেন তারা।

এক পর্যায়ে পিএসসির নির্দেশনা অমান্য করে অবস্থান করায় আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগ করে। পুলিশ পরীক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে এবং জলকামান নিক্ষেপ করে। এই সংঘর্ষে বেশ কয়েকজন পরীক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর