শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন হবে মহোৎসবের : প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৫ অপরাহ্ন

আসন্ন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে মহোৎসবের বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচন মহোৎসবের হবে, যদি সংস্কার বাস্তবায়নের ফয়সালা করতে পারি।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘স্বৈরাচার আসার রাস্তা বন্ধ করার জন্যই এত সংস্কার প্রয়োজন। সেটা করতে হলে সবাইকে একমত হয়ে করতে হবে, দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই। তাহলেই নির্বাচন স্বার্থক হবে।’

তিনি বলেন, ‘যে সমঝোতার রাস্তা শুরু করা হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ নেই।

নতুন বাংলাদেশ তৈরি করতে হলে সমঝোতার মধ্যে দিয়েই করতে হবে। মনে কষ্ট হলেও পরে শান্তি পাবেন। ‘এই সুযোগ আর আসবে না। এবারেই সেই সুযোগ। তাই এবার পরিবর্তন না করতে পারলে আর সুযোগ আসবে না’, যোগ করেন প্রধান উপদেষ্টা।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘প্রস্তাবিত সংস্কারগুলোর মধ্যে আশু বাস্তবায়নযোগ্য সংস্কারগুলোর মধ্যে অর্ধেক বাস্তবায়নে কাজ চলছে। আশা করা যাচ্ছে, ডিসেম্বরের আগেই ৭৫ শতাংশ সংস্কার করা সম্ভব। সংবিধানকে টাচ করে এমন কিছু সংস্কার আছে, সেগুলোর জন্য বৃহত্তর রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর