শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সিলেটে সীতারামী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এম এ মালিক এমপি কক্সবাজারে চার দিনে ৫০ কোটি টাকার ইয়াবা উদ্ধার চট্টগ্রামে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ, আহত ১১ সংসদে বসলেই হ্যাঁ কার্যকর হবে: পানিসম্পদমন্ত্রী এ্যানি বাংলাকে মায়ের ভাষা রাখতে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ফেব্রুয়ারি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিন-খতিবদের সম্মানি পৌঁছে দেবে সরকার কুষ্টিয়ায় গ্যাসবাহী লরি-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৫ কাতার ও বাহরাইন থেকে শত শত মার্কিন সেনা প্রত্যাহার আমদানি-রপ্তানি কার্যক্রম মোংলা বন্দরকেন্দ্রিক করার পরিকল্পনা: শেখ রবিউল

ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিন-খতিবদের সম্মানি পৌঁছে দেবে সরকার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মত আজ তার কার্যালয়ে অফিস করেছেন । প্রথম দিনে বিএনপির দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী ঈদের আগেই মসজিদের ইমাম-খতিবদের সম্মানি পৌঁছে দেয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এমনটা জানান।

উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী অফিসে এসে বৃক্ষরোপণের পাশাপাশি সবার সাথে কুশল বিনিময় করেছেন। পরবর্তীতে বিএনপির নির্বাচনের বিভিন্ন প্রতিশ্রুতি কীভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় কর্মকর্তাদের সাথে প্রাথমিক আলোচনা করেছেন৷ বেকার সমস্যা সমাধানসহ প্রতিশ্রুতি বাস্তবায়ন সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্মকর্তাদের মতামতও শুনেছেন প্রধানমন্ত্রী।

মাহদী আমিন বলেন, নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী ইমাম-খতিব-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মগুরুদের মাসিক সম্মানি এবং উৎসব ভাতা দেয়ার কথা ছিলো।বিএনপি সরকার ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু করবে৷ পর্যায়ক্রমে সারাদেশে তা চালু  হবে।
তিনি আরও জানান, কর্মসংস্থান নিয়ে বিএনপির বড় নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো। সরকারি, বেসরকারি চাকরি অথবা বহির্বিশ্বে জনশক্তি রফতানির ক্ষেত্রে কীভাবে দক্ষ এবং যোগ্য জনশক্তি গড়ে তোলা যায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সচিব মন্ত্রীরা তাদের মতামত প্রদান করেছেন।

দ্রুততম সময়ে জনগণের সামনে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বিএনপি এমনটাও জানান তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর