সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

একাদশ সংসদ নির্বাচনে শতভাগ ভোট পড়া কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য চেয়ে ইসিতে দুদকের চিঠি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শতভাগ ভোট পড়েছে এমন এসব কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের খুঁজছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাশাপাশি ভোট কারচুপির সাথে জড়িত ডিসিসহ সংশ্লিষ্টদের তথ্য সংগ্রহে কাজ করছে সংস্থাটি। 

আজ বুধবার (২৯ জুলাই) সাংবাদিকদের এসব কথা জানান দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম।

আওয়ামী লীগের ক্ষমতায় থাকা অবস্থায় সবগুলো জাতীয় নির্বাচনই ছিলো প্রশ্নবিদ্ধ। এ বিষয়ে দুদকের কাছে অভিযোগ আছে, এসব নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীর পাশাপাশি কাজ করেছেন বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা।

২০২৫ সালের জানুয়ারিতে এসব অভিযোগের ভিত্তিতে দুদকের পাঁচ সদস্যের অনুসন্ধান দল কাজ শুরু করে। সেই অনুসন্ধানী দল রাতের ভোট খ্যাত ২০১৮ সালের নির্বাচনে শতভাগ ভোট পড়া কেন্দ্রসহ জালিয়াতির তথ্য-উপাত্ত সংগ্রহ করছে।  এদিকে, আদালতের আদেশে বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের মিরপুরের আরেকটি ফ্ল্যাট নিয়ন্ত্রণে নিতে অভিযান চালিয়েছে দুদক।  বুধবার সংস্থাটির উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একটি টিম ফ্ল্যাটে থাকা মালামাল জব্দ করেছে।  এর আগে ২২ জুলাই জিয়াউল আহসানের জলসিঁড়ি আবাসিক প্রকল্পের বাসায় সাদা সোনাসহ শত কোটি টাকার সম্পদের প্রমাণ পায় দুদক।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর