সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

কার্যকর ও সাংবাদিকবান্ধব অ্যাক্রেডিটেশন কার্ড দেয়া হবে : প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১২:১২ পূর্বাহ্ন

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সুবিধার্থে আরও কার্যকর এবং সাংবাদিকবান্ধব অ্যাক্রেডিটেশন কার্ড দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

একইসঙ্গে তিনি সাংবাদিক নেতৃবন্দকে আশ্বস্ত করেছেন অ্যাক্রেডিটেশন কার্ডের বিষয়ে সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তে কোন সাংবাদিক ক্ষতিগ্রস্ত হবেন না।

সোমবার শফিকুল আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরআই) এবং বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বৈঠকের কথা উল্লেখ করে লিখেছেন- ‘আমরা তাদের জানিয়েছি সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করার সিদ্ধান্তে সৃষ্ট সাময়িক অসুবিধার জন্য সরকার দুঃখিত।’

আজ জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় উপস্থিত সাংবাদিক নেতারা ২০০-এর বেশি সাংবাদিকের জন্য অস্থায়ী পাসের ব্যবস্থা করায় প্রশংসা করেন।

সভায় উপস্থিত চার সংগঠনের নেতৃবৃন্দ সচিবালয়ে প্রবেশের জন্য অ্যাক্রেডিটেশন কার্ড এবং সচিবালয়ে প্রবেশ ব্যবস্থা উন্নয়নের স্বার্থে তাদের পক্ষ থেকে প্রস্তাব জমা দেয়ার ব্যাপারে সম্মত হন।

শফিকুল আলম বলেন, ‘আমরা গণমাধ্যমের স্বাধীনতা এবং তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাসী। তবে একইসঙ্গে জাতীয় নিরাপত্তার প্রশ্নের আমরা এক ইঞ্চিও আপস করব না।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে সচিবালয়ে প্রবেশের অ্যাক্রেডিটেশন কার্ড সাময়িক স্থগিত করার সিদ্ধান্ত নেয় সরকার। তবে আজ থেকে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সুবিধার্থে অস্থায়ী পাস দেয়া হচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর