শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

১১ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ট্রেইনি চিকিৎসকরা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন

জানুয়ারি মাস থেকেই ভাতা বাড়িয়ে ৩৫ হাজার টাকা করার দাবিতে টানা ১১ ঘণ্টা অবরোধের পর নতুন কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছেড়েছেন ট্রেইনি চিকিৎসকরা। রবিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়েন তারা।

আন্দোলনকারী চিকিৎসকরা জানিয়েছেন, সোমবার সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)-এর বটতলায় জমায়েত হবেন তারা। সেখান থেকে বেলা ১১টায় তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে রওনা হবেন। প্রধান উপদেষ্টার কাছে আগামী জানুয়ারি থেকে ৩৫ হাজার টাকা এবং জুলাই থেকে ৫০ হাজার টাকা বাড়ানোর দাবি জানাবেন তারা। পাশাপাশি তাদের কর্মবিরতি কর্মসূচিও অব্যাহত থাকবে।

এরআগে গত ২২ ডিসেম্বর একই দাবিতে শাহবাগ অবরোধ করেছিলেন ট্রেইনি চিকিৎসকরা। পরে গত ২৬ ডিসেম্বর তাদের ভাতা ৫ হাজার টাকা ভাতা বাড়িয়ে ৩০ হাজার করে সরকার। কিন্তু এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে চিকিৎসকরা ভাতা ৫০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়ে রবিবার সকালে আবারও শাহবাগ মোড় অবরোধ করেন।

এরইমধ্যে সহকারী স্বাস্থ্য উপদেষ্টা আগামী জুলাই মাস থেকে তাদের ভাতা ৩৫ হাজার টাকা করার প্রস্তাব দেন। তবে জুলাইতে নয়, জানুয়ারি মাসেই এটি কার্যকরের দাবি জানান। এমনকি সন্ধ্যার দিকে ঘোষণা দেওয়া হয়, দাবি না মানলে আজ রাতেও তারা শাহবাগেই অবস্থান করবেন। অবশ্য রাত ১০টার দিকে সিদ্ধান্ত পরিবর্তন করেন তারা, নতুন কর্মসূচি ঘোষণা করে সড়ক ছেড়ে যান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর