সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ আজ রূপান্তরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে, তরুণ প্রজন্মের প্রাণশক্তি এবং জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা যার প্রেরণা। বিশ্ব পরিমণ্ডলে সফল হতে হলে, আমাদের শ্রমশক্তির মান উন্নত করতে হবে, নতুন উদ্ভাবনকে আলিঙ্গন করতে হবে, কর্মীদের দক্ষতা বাড়াতে হবে এবং প্রবাসী বাংলাদেশিদের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে।
রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে এনআরবি কনক্লেভ-২০২৪ শীর্ষক সম্মেলনে দেওয়া বক্তব্যে এ কথা ব‌লেন তি‌নি।
উপদেষ্টা ব‌লেন, উন্নত তথ্যপ্রযুক্তি অবকাঠামো এবং কৌশলগত ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বাংলাদেশ নিজেকে বিনিয়োগ, প্রযুক্তি ও সহযোগিতার কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।
প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন বলেন, এই আয়োজনটি প্রবাসীদের সমন্বয়ে আমাদের দক্ষতা ও উদ্ভাবনের শক্তিকে তুলে ধরে। রেমিট্যান্সের বাইরেও প্রবাসীদের বিনিয়োগ, প্রযুক্তি, দক্ষতা উন্নয়নে ভূমিকা বাংলাদেশকে বৈশ্বিক মঞ্চে একটি গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করবে।
প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অনুষ্ঠানে বক্তব্য দেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর