বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

ভূরাজনৈতিক বাস্তবতায় ভারত-চীন-যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারত ও চীনের মধ্যে সংঘাত আছে আবার ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সখ্য আছে। তবে আমাদের এই তিন দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে।
শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে দুই দিনব্যাপী সংলাপের দ্বিতীয় দিনে  ‘ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তা’ শীর্ষক অধিবেশনে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত ও চীনের মধ্যে সংঘাত আছে আবার ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সখ্য আছে। তবে আমাদের এই তিন দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে, এটা  গুরুত্বপূর্ণ। কেননা আমাদের প্রতিটি দেশের সঙ্গেই স্বার্থ আছে। এত যে শত্রুতা চীন আর ভারতের, তবে খেয়াল করে দেখেন তাদের মধ্যে বাণিজ্যের পরিমাণ ১০০ বিলিয়ন ডলারের। প্রতিটি দেশেরই আরেক দেশের সঙ্গে স্বার্থ আছে। আমাদেরও স্বার্থ আছে। আর আমাদের মনে রাখতে হবে আমরা মেজর প্লেয়ার না। আমাদের ভারসাম্য রক্ষা করেই চলতে হবে।
তৌহিদ হোসেন আরও বলেন, আমি এক সপ্তাহ আগে থাইল্যান্ড সফরে গিয়েছিলাম। মিয়ানমারের প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অনানুষ্ঠানিক বৈঠক ছিল। সেখানে আমি তিনটা বিষয় তুলে ধরেছি। সেগুলো হলো—সীমান্ত, মাদক-অস্ত্র, মানব পাচার। আমি বলেছি, রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে এসব ইস্যুর সমাধান হবে না। আমি মিয়ানমারকে বলেছি, মিয়ানমারের রাখাইন সীমান্ত আরাকান আর্মির হাতে চলে গেছে। তবে আমাদের স্বার্থ হলো, মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা করা। কেননা আমরা তো রোহিঙ্গাদের ২ মাস ৬ মাসের মধ্যে পাঠাতে পারব না। সে জন্য মিয়ানমারে আমরা শান্তি চাই, সেখানে শান্তি না আসলে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারব না। তবে শান্তি প্রতিষ্ঠা হলে তোমাদের অবশ্যই রোহিঙ্গা ফেরত পাঠাতে হবে, এটা তাদের বলেছি।
তিনি আরও বলেন, জাতীয় স্বার্থে আমাদের ঐক্য প্রয়োজন। সেটাই আমাদের করতে হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর