বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

টেকসই উন্নয়নে তরুণদের নেতৃত্ব দিতে হবে: পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, টেকসই উন্নয়নের জন্য তরুণদের নেতৃত্ব গুরুত্বপূর্ণ। প্রকৃতি কেন্দ্রিক টেকসই উন্নয়নে তরুণদের নেতৃত্ব দিতে হবে।

শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে মিশন গ্রিন বাংলাদেশ ও জেসিআই ঢাকা মেট্রোর আয়োজনে “এনভায়রনমেন্ট ও ইনোভেশন সামিট ও অ্যাওয়ার্ড-২০২৪” অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, উন্নয়ন মডেলে পরিবর্তন আনতে হবে। প্রকৃতি সংরক্ষণে লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে। অতিরিক্ত ভোগবাদী জীবন ত্যাগ করতে হবে।

তিনি বলেন, পরিবেশ আমাদের জীবনের অংশ। এটি নিঃশ্বাস নেয়ার বাতাসের মতোই গুরুত্বপূর্ণ। তরুণদের পরিবেশবান্ধব ডিজাইন ও বিদ্যুৎ সাশ্রয়ে কাজ করতে হবে। কম খরচে কিভাবে পরিবেশের উন্নয়ন করা যায় তা নিয়ে ভাবতে হবে।

অনুষ্ঠানে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পরিবেশ ও জলবায়ু সহনশীল উদ্ভাবনের জন্য পুরস্কৃত করা হয়। পরিবেশ বিজ্ঞানী, শিক্ষাবিদ ও গবেষকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর