সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

মনোনয়ন বাণিজ্য বন্ধ না হলে সবকিছুই বৃথা: বদিউল আলম মজুমদার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২:১৬ অপরাহ্ন

মনোনয়ন বাণিজ্য যদি রাজনৈতিক ব্যবসায় পরিণত হয়- তাহলে সবকিছুই পণ্ডশ্রম হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, আইন করে এই মনোনয়ন বাণিজ্য বন্ধ করা যাবে না। এর জন্য রাজনীতিবিদদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের (এফবিএস) আয়োজনে ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপে তিনি এ মন্তব্য করেন।

বদিউল আলম মজুমদার বলেন, গণতান্ত্রিক উত্তরণ ও পরিবর্তন চাইলে নিজেদের মন-মানসিকতায় পরিবর্তন আনতে হবে। পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতিরও পরিবর্তন হতে হবে। মনোনয়ন বাণিজ্য বন্ধে রাজনৈতিক দলগুলোকে কার্যকরী ভূমিকা রাখতে হবে। এ ছাড়া তরুণ সমাজকেও এটি বন্ধে এগিয়ে আসতে হবে।

সংস্কার মানেই পরিবর্তন উল্লেখ করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, আমাদের ঐক্যবদ্ধ হয়ে পরিবর্তন করতে হবে। একসঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। সংস্কার প্রস্তাবের পর আইন হলেও আমাদের মনে রাখতে হবে যে, কাঠামো বিদ্যমান রয়েছে। সেই কাঠামো আমাদের তা করতে দেবে না। তাই আমাদের সোচ্চার ও প্রতিবাদী হয়ে নিজেদের করণীয়গুলো করতে হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর