শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

বিজয় দিবস টেনিস কাল শুরু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১:৪০ অপরাহ্ন

বাংলাদেশ টেনিস ফেডারেশনের (বিটিএফ) ব্যবস্থাপনায় ও শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় আগামীকাল থেকে রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে শুরু হচ্ছে বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা।

পূর্বানী গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি আব্দুল হাই সরকার আগামীকাল আটদিন ব্যপী এই টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করবেন।

পুরুষ ও নারী উভয় বিভাগে একক ও দ্বৈত, অনুর্ধ্ব-১৮ ছেলে ও অনুর্ধ্ব-১৮ মেয়ে একক, অনুর্ধ্ব-১৪ ছেলে ও মেয়ে একক ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

উভয় বিভাগে একক ও দ্বৈত ইভেন্ট মিলিয়ে সর্বমোট তিন লাখ ৩৫ হাজার টাকা প্রাইজমানি দেয়া হবে।

ইতোমধ্যেই ৩০টি ক্লাব ও এসোসিয়েশনের ২১০ জন খেলোয়াড় অংশগ্রহণের জন্য নাম তালিকাভূক্ত করেছে।

প্রতিযোগিতা উপলক্ষে আজ বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিটিএফ সহ-সভাপতি আশরাফুজ্জামান খান (পুটন), সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ কারেন, টুর্নামেন্ট পরিচালক শফিকুল ইসলাম সরকার ও শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইউনুস এসময় উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর