সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

স্ত্রীসহ বিজিবির সাবেক মহাপরিচালক মইনুল ইসলামকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম ও তার স্ত্রীকে কানাডা যেতে দেওয়া হয়নি।

মঙ্গলবার পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান মো. গোলাম রসুল জানান, কানাডার টরেন্টো যাওয়ার জন্য তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন।

তিনি বলেন, সরকার বিডিআর (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ) হত্যাকাণ্ডের ঘটনা পুনঃতদন্তে এই বাহিনীর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) এ এল এম ফজলুর রহমানকে প্রধান করে ৭ সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে। এই তদন্ত কমিশনের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করবে। এজন্য তাকে বিদেশে যেতে দেয়া হয়নি। তাদের তথ্য দিয়ে তিনি সহযোগিতা করবেন। তাকে আটক করা হয়নি।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ ও পিলখানায় নৃশংস হত্যাযজ্ঞে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এর ৪৮ ঘণ্টা পর বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান মইনুল ইসলাম। ২৫ ও ২৬ ফেব্রুয়ারির ওই রক্তাক্ত বিদ্রোহের পর সীমান্ত রক্ষা বাহিনীর নাম বদলে যায়, পরিবর্তন আসে পোশাকেও। বিডিআর বা বাংলাদেশ রাইফেলস থেকে পরিবর্তিত হয়ে এই বাহিনীর নাম এখন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর