শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

আইইউবি উপাচার্য পদে যোগ দিলেন ম. তামিম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ১১:৩১ অপরাহ্ন

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. ম. তামিম। সোমবার (২৩ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন। গত ১৭ ডিসেম্বর অধ্যাপক তামিমকে চার বছরের জন্য আইইউবির উপাচার্য হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি ও আচার্য।

আইইউবিতে যোগদানের আগে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং কেমিক্যাল অ্যান্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। অধ্যাপক তামিম বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক, ভারতের আইআইটি মাদ্রাজ থেকে স্নাতকোত্তর এবং কানাডার ইউনিভার্সিটি অব আলবার্টা থেকে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

জ্বালানি অর্থনীতি, রিজার্ভ ম্যানেজমেন্ট, নীতি ও পরিকল্পনা প্রণয়ন এবং বিশ্লেষণধর্মী কম্পিউটার মডেল তৈরি ও গবেষণায় অধ্যাপক তামিমের রয়েছে অভিজ্ঞতা। এছাড়াও, তিনি গ্রিনহাউস গ্যাস নিরসন, জ্বালানি দক্ষতা উন্নয়ন এবং পরিবেশগত সমাধান নিয়ে কাজ করেছেন। এছাড়াও, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে অধ্যাপক তামিমের উল্লেখযোগ্য সংখ্যক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

১৯৯৫ সাল থেকে অধ্যাপক তামিম বিভিন্ন সরকারের অধীনে জ্বালানি নীতি প্রণয়ন, পরিকল্পনা ও নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে এক বছরের জন্য অধ্যাপনা থেকে ছুটি নিয়ে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ২০১৯-২০ সালে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবেও কিছু সময় দায়িত্ব পালন করেন।

তিনি সোসাইটি অব পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার্সের (এসপিই) বাংলাদেশ শাখার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) আজীবন ফেলো।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর