মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা প্রথমবারের মতো বাংলাদেশে যুক্ত হয়েছে স্পিন বোলিং মেশিন ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা সরকারের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ড. ইউনূস যাকে যেখানে বসিয়েছেন তারা ঠিকঠাক কাজ করেননি: জাহিদ হোসেন একনেকের প্রথম বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা

শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে কূটনৈতিক নোট পাঠিয়েছে ঢাকা:পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৬:৫৬ অপরাহ্ন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে  বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারের কাছে একটি কূটনৈতিক নোট পাঠিয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আজ সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘বিচারিক প্রক্রিয়ার জন্য বাংলাদেশ সরকার তাকে (হাসিনা) ফেরত চায়, জানিয়ে আমরা ভারত সরকারের কাছে একটি নোট ভারবাল (কূটনৈতিক বার্তা) পাঠিয়েছি।’

এর আগে সকালে, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে  ফিরিয়ে আনতে তার মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, ‘তার প্রত্যর্পণের বিষয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছি। এ নিয়ে  প্রক্রিয়া  চলমান রয়েছে।’

উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে  এবং এই চুক্তির আওতায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফিরিয়ে আনা যেতে পারে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর