সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

ডি-৮ সম্মেলনে ফিলিস্তিন নিয়ে জোরালো বক্তব্যের জন্য প্রধান উপদেষ্টাকে পিএলও মহাসচিবের ধন্যবাদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন

কায়রোতে ডি-৮ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে  প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) মহাসচিব হুসেইন আল শেখ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এখানে প্রাপ্ত এক বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টা এ সময় পিএলও নেতাকে জানান, বাংলাদেশ ফিলিস্তিনি জনগণ এবং একটি স্বাধীন রাষ্ট্রের জন্য তাদের সংগ্রামকে দৃঢ়ভাবে সমর্থন করে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘ফিলিস্তিনি জনগণ এবং তাদের স্বাধীনতার সংগ্রামের বিষয়ে সমগ্র দেশ ঐক্যবদ্ধ।’

পিএলও মহাসচিব ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারকে সমর্থন করে ডি-৮ শীর্ষ সম্মেলনে জোরালো বক্তৃতার জন্য অধ্যাপক ইউনূসকে ধন্যবাদ জানান।

অধ্যাপক ইউনূস জুলাইয়ের গণ-অভ্যুত্থানের গ্রাফিতি ও ম্যুরালসমূহের ওপর একটি আর্ট বই ‘আর্ট অফ ট্রায়াম্ফের’ একটি অনুলিপি পিএলও নেতাকে উপহার দেন।

বৈঠকে পিএলও নির্বাহী সদস্য ড. জিয়াদ আবু আমেরও উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর