বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

শেখ হাসিনার পতনের পর রেমিট্যান্স বেড়েছে: উপদেষ্টা আসিফ নজরুল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ১:০৩ অপরাহ্ন

শেখ হাসিনার পতন ও পলায়নের পর দেশে রেমিট্যান্স প্রবাহ ২৬ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘প্রবাসীরা উজাড় করে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে চলেছেন। তারা আমাদের দেশ গড়ার মূল চালিকাশক্তি। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবসের আলোচনা সভায় এই তথ্য দেন তিনি।
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, প্রবাসীদের সব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি দ্রুতই তা বাস্তবায়ন হবে। সব ধরনের হয়রানি বন্ধে কাজ করা হচ্ছে। অভিবাসন ব্যয় কমানোর চেষ্টা চলছে। এজেন্সিগুলোকে বলা হচ্ছে। ইউরোপের দেশগুলোতেও দক্ষ শ্রমিক পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ইন্ট্রিগেশনের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে।
আসিফ নজরুল বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ফ্যাসিস্টরা লুটপাট করে বিদেশে পাচার করলে আমাদের খুব কষ্ট লাগে। প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠান ইসলামী ব্যাংকের মাধ্যমে। তাদের সবচেয়ে পছন্দ ইসলামী ব্যাংক। সেই ইসলামী ব্যাংক ফ্যাসিস্ট হাসিনা সরকার দখল করে লুটপাট করেছে। হাজার হাজার টাকা পাচার করেছে।
পাসপোর্ট প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই পাসপোর্টের সমস্যা নিয়ে আসেন। এটি আমার মন্ত্রণালয়ের অধীনে না। পাসপোর্টের হয়রানি বন্ধে আমরা হয়তো অনুরোধ করতে পারি। তবুও আমরা চেষ্টা করব।
প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের বিষয়ে ড. আসিফ নজরুল বলেন, ভোটাধিকার নিশ্চিতের বিষয়টি পুরোটা কমিশনের ব্যাপার। আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষে যতটুকু সম্ভব চেষ্টা করব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া সজিব বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে বিদেশে প্রবাসীরা জোরালো ভূমিকা পালন করেছেন। তারা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বড় ভূমিকা পালন করে চলেছেন। প্রবাসীদের সব অসুবিধা দূর করতে সরকার ভূমিকা রাখবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর