বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জনগণকে স্বস্তি দিতে উৎপাদন খরচ ও ভোক্তা ব্যয়ের ব্যবধান কমানোর উপর জোর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৭:১১ অপরাহ্ন

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জনগণকে স্বস্তি দিতে উৎপাদন খরচ এবং ভোক্তার ব্যয়ের ব্যবধান কমানোর উপর জোর দিয়েছেন। 

রোববার রাজধানীর গুলশান ক্লাবে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে সম্মেলন বক্তা ছিলেন গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

অর্থ উপদেষ্টা বলেন, উৎপাদক ও ভোক্তার মাঝখানের বাড়তি দামটা অকারণে হয়। সরবরাহ শৃঙ্খলের মধ্যে কিছু ব্যক্তি অবশ্যই থাকবেন, যারা পণ্য সরবরাহে সহযোগিতা করেন। কিন্তু যখন ৫ লাখ টাকার পণ্যবাহী ট্রাক বাজারে প্রবেশ করে, তখন চাঁদাবাজরা বিভিন্ন পয়েন্টে ৫০০ টাকা করে দাবি করে। এভাবে পাঁচ লাখ টাকার পণ্যবাহী ট্রাক বাজারে এলে তা একস্থানে দাঁড়িয়েই সাত লাখ টাকা হয়ে যায়।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় দেশে দুর্নীতির কথা তুলে ধরে অনুষ্ঠানে সালেহউদ্দিন আহমেদ বলেন, চুরি অনেক দেশেই হয়েছে। তবে বাংলাদেশে এটা এত ব্যাপক যে আপনারা চিন্তাও করতে পারবেন না। এ ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণের ব্যর্থতা আছে। প্রতিষ্ঠানগুলো সব ধ্বংস করা হয়েছে। নীতিনির্ধারক, আমলা, ব্যবসায়ী সবাই মিলে নিয়ম ভেঙেছেন।

অনুষ্ঠানে ড. দেবপ্রিয় ভট্টাচার্য আগামী ছয় মাসের মধ্যে বা বাজেটের সময়ের মধ্যে ব্যাংকে তারল্য সংকট বা অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য একটি সমন্বিত, কার্যকরী এবং আস্থা প্রবর্ধক তৈরির মধ্যমেয়াদী পরিকল্পনার উপর জোর দিয়েছেন।

তিনি বলেন, একটি মধ্যমেয়াদি পরিকল্পনা খুবই জরুরি হয়ে উঠেছে। এই মধ্যমেয়াদি পরিকল্পনা আমাদের আরেকটি বিষয়ে স্বস্তি দিতে পারে। সেটি হল আমাদের সঙ্গে বিদেশীদের সম্পর্ক। যেখান থেকে রেমিট্যান্স প্রবাহিত হয় তাদের দিকেও মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর