শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড লিটন দাসের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৭:০৬ অপরাহ্ন

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড গড়লেন লিটন কুমার দাস।

আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে লিটন ৪টি ক্যাচ নেয়া ছাড়াও ১টি স্টাম্পিং করেছেন।

এতে মুশফিকুর রহিম ও নুরুল হাসান সোহানের এবং নিজের রেকর্ড ভাঙলেন লিটন। এতদিন বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ ৩টি ডিসমিসালের রেকর্ডের মালিক ছিলেন মুশফিক, সোহান (দু’বার) ও লিটন।

২০০৭ সালে ওয়েস্ট উইন্ডিজের বিপক্ষে মুশফিক, ২০২১ সালে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ও ২০২২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সোহান এবং ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩টি করে ডিসমিসাল করেছিলেন লিটন।

আজ এককভাবে এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড দখলে নিলেন লিটন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর