বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

বিজয় দিবসে বঙ্গভবনে পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে রাষ্ট্রপতির সংবর্ধনা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৬:৩৪ অপরাহ্ন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তাঁর সহধর্মিণী ড. রেবেকা সুলতানা মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার বঙ্গভবনে এক সংবর্ধনার আয়োজন করেছেন।

বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনের সবুজ লনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস-হোর্তা যোগ দেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট তাঁর উচ্চপদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে একটি ১৫ সদস্যের প্রতিনিধি দলসহ বাংলাদেশে আসেন।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত হাসান, উপদেষ্টামণ্ডলী সদস্যরা, রাষ্ট্রদূত, বিভিন্ন দেশের হাইকমিশনারসহ কয়েক হাজার অতিথি এদিন বিকেল ৩টা ২৮ মিনিট থেকে ৪টা ৪০ মিনিট পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ ছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতি, তিন বাহিনীর প্রধান, সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, ব্যবসায়ী সম্প্রদায়ের নেতৃবৃন্দ, শিল্পী, বীর মুক্তিযোদ্ধা এবং বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্তদের পরিবার, মুক্তিযুদ্ধের সহায়তাকারী ভারতীয় যোদ্ধা, এবং বিশিষ্ট নাগরিকরা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের পাশাপাশি সংবাদপত্রের সম্পাদক ও সাংবাদিক নেতৃবৃন্দও উৎসবে যোগ দেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তাকে নিয়ে এ উপলক্ষে ভিভিআইপি এনক্লোজারে একটি কেক কাটেন।

পরে রাষ্ট্রপতি অনুষ্ঠানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, অন্যান্য বিশিষ্ট ব্যক্তি, ছাত্র প্রতিনিধি ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর