সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ও পূর্ব তিমুর-লেস্তের মধ্যে দু’টি চুক্তি সই

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৪:৫৪ অপরাহ্ন

বাংলাদেশ ও পূর্ব  তিমুর-লেস্তের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে় যাওয়ার প্রয়াসে ভিসা অব্যাহতি এবং দ্বিপক্ষীয়  কনসালটেশন মেকানিজম (বিসিএম) প্রতিষ্ঠার বিষয়ে উভয় দেশের মধ্যে দু’টি চুক্তি সই হয়েছে।

আজ রোববার ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং তিমুর-লেস্তের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তার উপস্থিতিতে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে চুক্তিসমূহ সই হয়।

নিজ নিজ সরকারের পক্ষে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পূর্ব  তিমুর-লেস্তের পররাষ্ট্র ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী ড. বেনডিটো দোস সান্তোস ফ্রেইতাস কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তিতে সই করেন।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ড. বেনডিটো দোস সান্তোস ফ্রেইতাস দ্বিপক্ষীয় কনসালটেশন মেকানিজম (বিসিএম) প্রতিষ্ঠার বিষয় সংক্রান্ত স্মারক সই করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর