সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

সংখ্যালঘুদের ওপর হামলায় ৮৮ মামলা, গ্রেপ্তার ৭০

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ন

আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ৮৮ মামলা হয়েছে। এসব মামলায় ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, আপনাদের আজ মাইনোরিটি রিলেটেড আপডেট দেবো। সংখ্যালঘুদের ওপর সহিংসতায় ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ৮৮ মামলা হয়েছে। যারা এমন ন্যক্কারজনক ঘটনায় জড়িত তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।
প্রেস সচিব বলেন, এই কাজে (সংখ্যালঘু নির্যাতনে) যারা জড়িত তাদের গ্রেপ্তার করবো। চট্টগ্রাম, সুনামগঞ্জ ও নরসিংদীর ঘটনায় আপডেট দেবো।
সংখ্যালঘুদের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, অনেকে সংখ্যালঘু হিসেবে নয়, রুলিং পার্টির (আওয়ামী লীগের) পদধারী ছিলেন। সে কারণে হামলার ঘটনা ঘটেছে। তবে যে কোনো ক্রাইম হলেই আমরা এগুলো সিরিয়াসলি নিচ্ছি। এগুলোও ক্রাইম হিসেবে দেখে সিরিয়াসলি নেওয়া হচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর