সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে : খাদ্য উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সবার আগে দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদির নেতৃত্বে একটি প্রতিনিধি দল খাদ্য উপদেষ্টার সাথে মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে সাক্ষাৎ করে মতবিনিময়কালে তিনি তাদের উদ্দেশে এ সব কথা বলেন।

সাক্ষাৎকালে এসময় খাদ্য সচিব মোঃ মাসুদুল হাসানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে জাইকার পক্ষ থেকে তাদের সহায়তায় বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত চলমান প্রকল্পের কার্যক্রম, অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা  সম্পর্কে খাদ্য উপদেষ্টাকে অবহিত করা হয়।

খাদ্য উপদেষ্টা এসময় দেশের মানুষের খাদ্য নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জাইকার সহায়তায় বাস্তবায়িত প্রকল্পগুলো দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া আজ খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সাথে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্স ইনস্টিটিউট (আইএফপিআরআই)-এর দক্ষিণ এশিয়ার পরিচালক শহীদুর রশীদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে।

আইএফপিআরআইয়ের পক্ষ থেকে পরিচালক শহীদুর রশীদ বাংলাদেশে তাদের কার্যক্রম, অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খাদ্য উপদেষ্টাকে অবহিত করা হয়।

খাদ্য উপদেষ্টা এদেশে আইএফপিআরআইয়ের গত পঞ্চাশ বছরের কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং তাদের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন। ভবিষ্যতেও তাদের গবেষণা অব্যহত থাকবে এবং এসকল গবেষণা বাংলাদেশের মানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর