সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

দুদকের চেয়ারম্যান হলেন সিনিয়র সচিব ড. আবদুল মোমেন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ১১:২১ অপরাহ্ন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনকে নিয়োগ দিয়েছে সরকার।

আজ মঙ্গলবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রন্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ ছাড়া আরও দুজন কমিশনারও নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দুই কমিশনার হলেন মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ।

সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চুক্তিতে কর্মরত ছিলেন। তিনি ওই পদ থেকে পদত্যাগ করেছেন। আজই তাঁর এই চুক্তি বাতিল করে আলাদা একটি আদেশ জারি করে জনপ্রশাসন।

দুদক চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ আবদুল মোমেনের বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা হবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারকের সমান। এ ছাড়াও দুই কমিশনারের বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা হবে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারকের সমান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর