বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

পারস্পরিক কল্যাণমূলক সম্পর্ক অব্যাহত রাখতে চায় নয়াদিল্লি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন,  বাংলাদেশের আগস্টের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষিতে সম্পর্ক বিঘ্নিত করার কোনো কারণ খুঁজে পায়নি দিল্লি। ঢাকার সাথে পারস্পরিক কল্যাণমূলক সম্পর্ক অব্যাহত রাখতে চায় নয়াদিল্লি । 

সোমবার (৯ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সাথে সচিব পর্যায়ের পররাষ্ট্র দপ্তর পরামর্শ (এফওসি) বৈঠকের পরে মিডিয়া ব্রিফিংয়ে বলেছেন, ‘এই বছরের আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর থেকে অবশ্যই আমাদের নেতৃত্বের মধ্যে যোগাযোগ ছিল।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) প্রথম বিশ্বনেতা যিনি প্রধান উপদেষ্টাকে (বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস) দায়িত্ব গ্রহণের সময় ফোন করেছিলেন। টেলিফোনে তাদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা বলেন, ‘এই পারস্পরিক-সুবিধাজনক সহযোগিতা আমাদের উভয় দেশের জনগণের স্বার্থে অব্যাহত না থাকার কোন কারণ নেই। দিল্লি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।’

তিনি বলেন, ‘আমরা ভবিষ্যতেও এই সম্পর্ককে একটি জন-কেন্দ্রিক ও জনমুখী সম্পর্ক হিসাবে দেখতে চাই, যার মধ্যে মূল প্রেরণা শক্তি হিসাবে সকল জনগণের কল্যাণ রয়েছে।’

মিশ্রি বলেন, ভারতীয় সহায়তায় সম্পাদিত উন্নয়ন প্রকল্পগুলোতে এবং ব্যবসা, বাণিজ্য, সংযোগ, পানি ও বিদ্যুৎসহ অন্যান্য ক্ষেত্রে পারস্পরিক-লাভজনক সম্পৃক্ততায় এ সম্পর্ক নৈমিত্তিকভাবে প্রতিফলিত হয়েছে।

মোহাম্মদ জসিম উদ্দিনের সাথে তার আলোচনাকে তিনি ‘অকপট, বন্ধুত্বপূর্ণ, গঠনমূলক ও সৌহার্দ্যপূর্ণ’ হিসাবে বর্ণনা করে বলেন, ‘এ বৈঠক আমাদের সম্পর্কের বিষয় পর্যালোচনা করা সুযোগ দিয়েছে এবং আমি এ সুযোগের প্রশংসা করি।’

তিনি বলেন, ‘ভারত এখন বাংলাদেশের সাথে একটি সুদূরপ্রসারী, অগ্রসর ও ইতিবাচক, গঠনমূলক ও পারস্পরিক কল্যাণকর সম্পর্ক বজায় রাখতে চায়।’

মিশ্রি বলেছেন, তারা সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ‘আমি সংখ্যালঘুদের নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণের সাথে সম্পর্কিত উদ্বেগগুলো জানিয়েছি,’ উল্লেখ করেন তিনি।

ভারতীয় পররাষ্ট্র সচিব বলেছেন, বৈঠকে ‘সাংস্কৃতিক, ধর্মীয় ও কূটনৈতিক সম্পত্তির ওপর আক্রমণ’-এর কিছু দুঃখজনক ঘটনা নিয়েও আলোচনা করা হয়েছে। বাংলাদেশের আগরতলা মিশনে হামলা এবং কলকাতার ডেপুটি হাইকমিশনে জাতীয় পতাকার অবমাননার বিষয়টিও উল্লেখ করা হয়।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ কর্তৃপক্ষের কাছ থেকে এই সকল ইস্যুতে সামগ্রিক গঠনমূলক দৃষ্টিভঙ্গি আশা করি এবং আমরা সম্পর্কটিকে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছি।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর