শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

সার্ক পুনরুজ্জীবিত করতে প্রধান উপদেষ্টা খুবই ইতিবাচক : পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ১২:১১ পূর্বাহ্ন

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সার্ককে পুনরুজ্জীবিত করার বিষয়ে অত্যন্ত ইতিবাচক এবং তিনি চান এর কার্যক্রম স্বাভাবিক হোক।

রোববার জাতীয় প্রেস ক্লাবে ‘৪০তম সার্ক চার্টার দিবস’ উপলক্ষে সার্ক জার্নালিস্ট ফোরাম (বাংলাদেশ চ্যাপ্টার) আয়োজিত ‘দ্য সার্ক-পিপল অব সাউথ এশিয়া ক্রেভ ফর’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা চান, আবার আঞ্চলিকভাবে আমরা একটি স্বাভাবিক সম্পর্কে ফিরে যাই। বহুবছর ধরে সার্কের কোন সামিট হয়নি। এই অবস্থা থেকে উত্তরন করতে হলে স্ট্যান্ডিং কমিটির পর্যায়ের মিটিং থেকে শুরু করে ধাপে ধাপে চার পর্যায়ে আমরা মিটিং করব এবং শেষ পর্যন্ত সামিটের সিদ্ধান্ত নেয়ার জন্য আমরা তৈরি হতে পারব।”

এসময় তিনি বলেন, ”দক্ষিণ এশিয়া একসময় ছিল একমাত্র অঞ্চল যার কোন আঞ্চলিক সহযোগিতা জোট  ছিল না। ভারত-পাকিস্তান বৈরীতার জন্য কেউ কখনো এসব ভাবতে বা এ বিষয়ে কাজ করতে উৎসাহিত হয়নি। কিন্তু শেষ পর্যন্ত একজন বাংলাদেশী, জিয়াউর রহমান এ বিষয়ে চিন্তা করেছিলেন যে এরকম একটা জোট করা সম্ভব।”

তিনি বলেন, ”সামিটে সকল আঞ্চলিক সমস্যার সমাধান হয় তা কিন্ত নয়। তবে এর একটি বিরাট সুবিধা হচ্ছে সামিট চলাকালীন সরকার বা রাষ্ট্রপ্রধানরা একত্রিত হন এবং সাইডলাইনে প্রচুর বৈঠক হয়। নিজস্ব বিষয়ের বাইরে তাদের পারস্পরিক মেলামেশা হয়। এতে একটি  বন্ধুত্বপূর্ণ আবহাওয়া সৃষ্টি ও একটি পারস্পরিক মিথস্ক্রিয়া হয় যা নিজেদের সমস্যাগুলোর সমাধান বা অন্তত স্তিমিত করার সুযোগ সৃষ্টি করে, যেটা থেকে আমরা অনেকদিন ধরে বঞ্চিত হয়েছি।”

তিনি বলেন,আমরা যদি পারস্পরিক সহায়তা বজায় রাখি ও সঠিক পদক্ষেপ নেই তাহলে দারিদ্র ও অন্যান্য সকল সমস্যার সমাধান আমরা করতে পারবো, যেটি প্রফেসর ইউনূসের ‘থ্রি- জিরো’ তত্ত্বের সাথেও সামঞ্জস্যপূর্ণ। ভারত বাংলাদেশের বর্তমান আভ্যন্তরীণ পরিস্থিতির ব্যাপারে তিনি বলেন , কোন সমস্যা সমাধান করতে হলে সেটা আগে স্বীকার করতে হবে যে সমস্যাটি বিদ্যমান বা অস্তিত্বে আছে। আমাদের স্বীকার করতে হবে যে ৫ আগস্টের আগে ও পরে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে একটা গুণগত পরিবর্তন হয়েছে এবং এই বিষয়টি মেনে নিয়েই আমাদেরকে নিজেদের সম্পর্ককে এগিয়ে নেয়ার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে।

তিনি বলেন, “মনে রাখতে হবে, রাষ্ট্রের সরকার প্রধানরা যেহেতু মানুষ সেহেতু তারা স্থায়ী নন, কিন্তু দেশ এবং দেশের স্বার্থ স্থায়ী। তাই সার্কের অন্তর্ভুক্ত সকল দেশ এবং তার জনগণের স্বার্থকে রক্ষা করতে সার্ককে পুনরুজ্জীবিত করা প্রয়োজন। সীমাবদ্ধতা কিছু তো আছেই, তবে এর মধ্যেই অগ্রগতি করা সম্ভব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্ক জার্নালিস্ট ফোরামের সভাপতি নাসির আল মামুন।  সঞ্চালনা করেন সেমিনার অর্গানাইজিং কমিটির কনভেনার রফিকুল ইসলাম আজাদ।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- এফবিসিসিআই’র সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু, সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল আবদুর রহমান, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূইয়া,স্ট্রাটেজিক এক্সপার্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম।মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিউ নেশন পত্রিকার সাবেক সম্পাদক মোস্তাফা কামাল মজুমদার।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর