শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মুক্তির ৩য় দিনেই ৫০০ কোটির ঘরে ‘পুষ্পা ২: দ্য রুল’ !

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ২:০৫ অপরাহ্ন

আবারও ঝড়ের বেগে ফিরেছে পুষ্পা রাজ এবং শ্রীভল্লি রসায়ন। মুক্তির আগেই ‘পুষ্পা ২: দ্য রুল’ ইঙ্গিত  দিয়েছিলো বক্স অফিসের সব রেকর্ড ভাঙার। মুক্তির পর ৩ দিনের মাথায় সেদিকেই যাচ্ছে সিনেমাটির আয়।

৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে বহুল কাঙ্ক্ষিত ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমাটি। চলছে মহাসমারোহে। মুক্তির পর সবচেয়ে দ্রুততম সময়ে আয়ের দিক থেকে ৫০০ কোটি (বিশ্বব্যাপী) রুপি অতিক্রম করেছে। মাত্র ৩ দিনে সিনেমাটি ৫০০ কোটি রুপির ঘরে ঢুকে গেছে এবং এটি ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড।

মুক্তির ৩য় দিনেই ৫০০ কোটির ঘরে!

৪ ডিসেম্বর সিনেমার স্পেশাল শো রাখা হয়েছিলো। একদিনের শো বাবদই শুধুমাত্র ভারত থেকে ১০.৬৫ কোটি রুপি সংগৃহীত হয়েছিলো। আসলে ওইদিনই ‘পুষ্পা ২: দ্য রুল’ যে বক্স অফিস কাঁপাতে আসছে সেটার ইঙ্গিত দিয়েছিলো। শুধুমাত্র মুক্তির দিনই অর্থাৎ ৫ ডিসেম্বর সিনেমাটি আয় করেছে ১৬৫.৫ কোটি রুপি। মুক্তির প্রথমদিনেই এত টাকা আয় যা কোনও ভারতীয় সিনেমার ক্ষেত্রে সর্বকালের সবচেয়ে বেশি আয়করা সিনেমা হিসেবে রেকর্ড গড়লো।

মুক্তির ৩য় দিনেই ৫০০ কোটির ঘরে!

পরেরদিন অবশ্য সিনেমাটির আয় কিছুটা কমেছিলো। দ্বিতীয় দিন অর্থাৎ ৬ ডিসেম্বর আয় করেছিলো ৯৩.৮ কোটি রুপি। তবে উল্লেখযোগ্যভাবে পরেরদিন আবার আয় বেড়েছে। তৃতীয়দিনে আয় করেছে ১১৫. ৫৮ কোটি রুপি। এতে শনিবার (৭ ডিসেম্বর) পর্যন্ত সিনেমাটির আয় ৩৭৯.২৮ কোটি রুপিতে গিয়ে ঠেকেছে। অন্যদিকে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার হিন্দি সংস্করণ তিনদিনে আয় করেছে ২০০ কোটি রুপির ওপরে।

মুক্তির ৩য় দিনেই ৫০০ কোটির ঘরে!

চন্দন কাঠ চোরাচালানের গল্পকে উপজীব্য করে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে। পুষ্পা রাজের চরিত্রে আল্লু অর্জুন, শ্রীভল্লি চরিত্রে রাশমিকা এবং ভানওয়ার সিং শেখওয়াতের চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল। এছাড়াও অভিনয় করছেন জগপতি বাবু, ধনঞ্জয়, রাও রমেশ, সুনীল, অনসূয়া ভরদ্বাজের মতো পাকা অভিনেতারা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর