বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ভারতকে ১০ উইকেটে হারিয়ে সিরিজে সমতা আনলো অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ১:৩৮ অপরাহ্ন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ভারত-অস্ট্রেলিয়া উভয়ের জন্য বেশ গুরুত্বপূর্ণ বোর্ডার-গাভাস্কার ট্রফি। পার্থে প্রথম টেস্ট জিতে সিরিজে লিড নিয়েছিল ভারত। তবে অ্যাডিলেডের পিঙ্ক টেস্টে ভারতকে রীতিমতো উড়িয়ে দিয়েছ অজিরা। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ এ সমতা আনলো অস্ট্রেলিয়া।

অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে ১৮০ রানে অলআউট হয় ভারত। জবাবে ট্রাভিস হেডের সেঞ্চুরিতে ৩৩৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ১৪০ রানের অসাধারণ ইনিংস খেলেন হেড। ১৫৭ রানের লিড পায় স্বাগতিকরা।

১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১২৮ রানে ৫ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করে ভারত। এখানেই মূলত ম্যাচ চলে যায় অস্ট্রেলিয়ার হাতে। তৃতীয় দিনে খেলতে নেমে ১৭৫ রানে অলআউট হয় রোহিত শর্মার দল। মাত্র ১৮ রানের লিড পুঁজি পায় ভারত। প্যাট কামিন্স নেন ৫টি উইকেট।

মাত্র ১৯ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ২০ বল খেলে ১০ উইকেটে দলের জয় নিশ্চিত করেন দুই অজি ওপেনার নাথান ম্যাকসুইনি ও উসমান খাজা। ম্যাকসুইনি ১০ ও খাজা ৯ রানে অপরাজিত থাকেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর