শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

৯ বা ১০ ডিসেম্বর বাংলাদেশ-ভারত সচিব পর্যায়ের আলোচনা : পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ১:৩৭ অপরাহ্ন

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে নির্ধারিত পররাষ্ট্র সচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আগামী ৯ বা ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। বুধবার সাংবাদিকদের তিনি বলেন, ‘এটা অত্যন্ত  স্পষ্ট যে,  আমরা (ভারতের সঙ্গে) সুসম্পর্ক  সম্পর্ক চাই।’ তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে তোলার উপর জোর দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা  বলেন,  ‘উভয় পক্ষেরই এটা চাওয়া দরকার  এবং এ জন্য কাজ করা উচিত।’ তিনি বলেন, ১০ ডিসেম্বর এফওসি’র জন্য নির্ধারিত থাকলেও এটি একদিন আগে ৯ ডিসেম্বরও  অনুষ্ঠিত হতে পারে।   

উচ্চ পর্যায়ের এ বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

আলোচনায় বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভিসা সংক্রান্ত বিষয়গুলোসহ দ্বিপাক্ষিক ইস্যুগুলো  থাকবে  বলে আশা করা হচ্ছে।

গত ৫ আগস্ট পালিয়ে যাওয়ার পর থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। জুলাই-আগস্টের গণহত্যায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের সমুখীন করা হচ্ছে শেখ হাসিনাকে।

পাবলিক ডিপ্লোম্যাসি উইংয়ের মহাপরিচালক তৌফিক হাসান  পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে গত ২১ নভেম্বর জানান, আসন্ন আলোচনার প্রস্তুতি সমন্বয়ের জন্য ইতোমধ্যে একটি আন্ত:মন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর