শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

সাদমান-দিপুর দৃঢ়তায় প্রথম দিন শেষ করলো বাংলাদেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন

ভেজা আউটফিল্ডের কারণে প্রথম দুই সেশনে কোনো বল মাঠেই গড়ায়নি। তৃতীয় সেশনে খেলতে নেমে মাত্র ১০ রানে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। তবে সাদমান ইসলাম ও শাহদাত হোসেন দিপুর ব্যাটে স্বস্তি নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। ৩০ ওভারে ২ উইকেটে ৬৯ রান সংগ্রহ করে দিন শেষ করেছে টাইগাররা।

ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। কয়েক দফা পেছানোর পর অবশেষে হয় টস। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

ব্যাট করতে নেমে দলীয় ১০ রানের মধ্যে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ১২ বলে ৩ ও রানের খাতা খোলার আগেই মুমিনুল হক সাজঘরে ফিরে যান।

এরপর দিপুকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন সাদমান। দেখেশুনে খেলতে থাকেন এই দুই ব্যাটার। ক্যারিবিয়ান বোলারদের আর কোনো সুযোগ না দিয়ে রানের চাকা সচল রাখেন তারা।

ফিফটির দেখা পান সাদমান। দিন শেষে ১০০ বলে ৫০ রানে অপরাজিত আছেন এই টাইগার ওপেনার। ৬৩ বলে ১২ রানে অপরাজিত আছেন দিপু। ওয়েস্ট ইন্ডিজের পর কেমার রোচ নেন ২টি উইকেট।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর