শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করতে একটি পক্ষ অপচেষ্টা চালাচ্ছে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২:৩৫ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের(বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতাকে ধ্বংস করতে কিছু বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও উস্কানিদাতা অপচেষ্টা চালাচ্ছে।

মঙ্গলবার রাজধানীর গুলশানের এক হোটেলে একটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একটি ভয়াবহ কর্মকান্ড শুরু হয়েছে।  সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতার উপর আক্রমণ চালানো শুরু হয়েছে। সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য আমরা সবসময় সংগ্রাম করেছি এবং করছি।

ফখরুল বলেন, আজ আমরা প্রত্যক্ষ করছি, কিছু বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও উস্কানিদাতা সংবাদপত্রের স্বাধীনতাকে বাধাগ্রস্ত ও বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত। কোনো সচেতন বা দেশপ্রেমিক ব্যক্তি কোনোভাবেই এ ধরনের অপচেষ্টা মেনে নিতে পারে না।

যারা এ ধরনের অপচেষ্টা চালাচ্ছে, তাদের এই ‘আত্মঘাতী পথ’ থেকে পরিত্রাণ পেতে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকারকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ২০০১-২০০৬ সাল পর্যন্ত বিএনপির শাসনামলে দেশের গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করেছে।

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে লেখক, সাংবাদিক ও গবেষক মোহাম্মদ জয়নাল আবেদীন রচিত “তারেক রহমান: পলিটিক্স এন্ড পলিসিস কনটেমপোরারি বাংলাদেশ”  শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

রাজধানীতে শিক্ষার্থীদের সাম্প্রতিক সংঘর্ষের বিষয়ে মির্জা ফখরুল সবাইকে ধৈর্য ধরে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, এ সরকার ব্যর্থ হলে, বিপ্লব ও গণঅভ্যুত্থানও ব্যর্থ হবে এবং আবার, আমরা অন্ধকারে পড়ে যাব। সুতরাং আমাদের এই বিষয়গুলো নিয়ে ইতিবাচকভাবে ভাবতে হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর